ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ভোটে জিতেছে পছন্দের দল, মানত পূরণে জিহ্বা কেটলেন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

পছন্দের রাজনৈতিক দল যাতে নির্বাচনে জিতে যায়, সেজন্য অনেকেই নানা ধরনের মানত করেন। একেকজনের মানতও হয় একেক রকমের। কিন্তু কখনও কি শুনেছেন প্রিয় দল ভোটে জেতায় মানত অনুযায়ী নিজের জিহ্বা কেটে ফেলেছেন কেউ! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।

জানা গেছে, ৩২ বছর বয়সী ভানিথা পণ করেছিলেন, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার প্রিয় দল ‘ডিএমকে’ জিতলে নিজের জিহ্বা কেটে তা ভগবানকে উৎসর্গ করবেন। আর শেষ পর্যন্ত গত রবিবার ফলপ্রকাশের পরই দেখা যায়, বিপুল ব্যবধানে জিতে দশ বছর পর দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতায় ফিরেছে ‘ডিএমকে’। আর এরপরই চরম সিদ্ধান্তটি নিয়ে ফেলেন ওই নারী।

এদিন সকালে স্থানীয় মুথালাম্মান মন্দিরে যান তিনি। করোনাবিধির কারণে মন্দির বন্ধ থাকলেও সেটির গেটের সামনেই ধারাল অস্ত্র দিয়ে নিজের জিহ্বা কেটে তা উৎসর্গ করেন ভানিথা। কিন্তু এরপরই ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান। তড়িঘড়ি করে স্থানীয়রা ছুটে এসে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে তামিলনাড়ুতে ডিএমকে’র জয়ের ফলে এক দশক পর ওই রাজ্যে ক্ষমতায় ফিরল তারা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া ডটকম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটে জিতেছে পছন্দের দল, মানত পূরণে জিহ্বা কেটলেন!

আপডেট সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১