ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ভারতে রাতারাতি করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তথ্য বেরুলো

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ৩০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের একটি গণচিতা ছবি সংগৃহিত

প্রায় দুই মাস পর মঙ্গলবার ১ লাখের নিচে নেমেছিল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। বুধ এবং বৃহস্পতিবার তা একটু করে হলেও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৬২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১।

সংক্রমণ অল্প বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণের হার। গত দু’দিনের মতো বৃহস্পতিবারও তা রয়েছে ৫ শতাংশের নিচে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে দৈনিক মৃত্যু সংখ্যা দেখলে চোখ কপালে উঠতে পারে। সেখানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। কিন্তু বুলেটিনে মৃতের সংখ্যা এই বিপুল সংখ্যক হলেও বাস্তবে এত লোকের মৃত্যু হয়নি গত ২৪ ঘণ্টায়। এমন তথ্যই জানাচ্ছে দেশটির সংবাদমাধ্যম।

মাসখানেক আগেও দেশের দৈনিক মৃত্যু হচ্ছিল ৪ হাজারের বেশি। অবশ্য গত ২-৩ সপ্তাহ ধরে তা কমতে শুরু করে। গত তিন ধরে তা দুই থেকে আড়াই হাজারের মধ্যেই ছিল। বিভিন্ন রাজ্যে গত কয়েকদিনে যে সংখ্যক মৃত্যু হচ্ছিল, বৃহস্পতিবারও সংখ্যাটা তার আশপাশেই রয়েছে।

কিন্তু পরিবর্তন হয়েছে শুধু বিহারে মৃতের সংখ্যায়। বিহার কোভিডে মৃত্যুর সংখ্যার পর্যালোচনা করেছে। তার জেরেই সে রাজ্যে মৃত্যু সংখ্যা একদিনে অনেক বেড়েছে এবং দেশে মৃতের সংখ্যা একলাফে ৩ গুণ হয়েছে। বিহারে গত ২৪ ঘণ্টায় মৃত্যু দেখানো হয়েছে ৩ হাজার ৯৭১ জনের। এই সংখ্যা বাদ দিলে দেশে দৈনিক মৃত্যু কিন্তু দু’হাজারের আশপাশেই রয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :