ভারতে করোনায় মৃত্যুর রেকর্ড
- আপডেট সময় : ১১:৫৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত
চলমান কভিড সংক্রমণে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে নতুন করে আক্রান্তর সংখ্যাটা ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন।
ভারতে অক্সিজেনের অভাবে গাছতলায় আশ্রয় নিচ্ছে রোগীরা।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন নতুন করে ৪ আক্রান্ত হয়েছেন। এনিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়াল। এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে সর্বোচ্চ ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে।
জানা যায়, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমছে। তবে তামিলনাডু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।












