ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব

ভারতে একদিনে ২৬২৪ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ৩৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতে করোনায় দৈনিক মৃত্যু এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ২৬২৪জনে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার মানুষ। একদিনে শনাক্তের এই সংখ্যা সারাবিশ্বের মধ্যে যেকোনো সময়ের জন্য সর্বোচ্চ। শনিবার এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতে শুক্রবারের পরিসংখ্যানে দেখা গিয়েছিল, ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ২২৬৩ জন। একদিনের ব্যবধানে মৃত্যু পেরিয়ে গেলো আড়াই হাজারের কোঠা।

প্রতিবেদনে বলা হয়, আজকের তথ্যসহ ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখের বেশি মানুষ। জীবন হারিয়েছেন ১ লাখ ৮৯ হাজারের বেশি। রাজ্যগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে মহারাষ্ট্র ও দিল্লিতে। মহারাষ্ট্রে একদিনেই প্রাণ হারিয়েছেন ৭৭৩ জন। একইসময়ে দিল্লিতে মারা গিয়েছেন ৩৪৮ জন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দশটি সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। সমস্ত রাজ্যের অবশ্যই নিশ্চিত হওয়া উচিত যে অন্য রাজ্যে অক্সিজেন বহনকারী ট্যানারগুলি থামানো বা দেরি না করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :