ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান। একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি।

রোববার ঢাকার কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে এসব কথা বলেন সংস্থার মহাপরিচালক (ডিজি)।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই আমরা সর্বোচ্চভাবে আমাদের যত প্রক্রিয়া আছে সব প্রয়োগ করে দিনরাত ২৪ ঘণ্টা এই ঘটনা নিয়ে কাজ করি। ১২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আমরা ৮ জন আসামি গ্রেফতার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল  উদ্ধার করি।

প্রধান আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। এ ঘটনায় ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, যারা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেফতার করাই আমাদের মূল টার্গেট।

ফয়সাল এবং আলমগীর দেশের বাইরে পালিয়েছে কি না জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, আমরা প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। তাদের অবস্থান শনাক্ত হলে গ্রেফতার করা হবে। কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে, অনেক উপায় আছে। এই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তাদের অবস্থান আমরা শনাক্ত করা সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে: র‌্যাব ডিজি

আপডেট সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬