ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ভবিষ্যতে এমন কথাও শোনা যেতে পারে, জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

ভবিষ্যতে এমন কথাও শোনা যেতে পারে, জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ইতিহাস বিকৃতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে জামায়াত’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। তিনি সতর্ক করে বলেন, এই অপচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন কথাও শোনা যেতে পারে, জামায়াতে ইসলামী নাকি দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।

মঙ্গলবার  কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, যে রাজনৈতিক দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে, এটি জাতির জন্য গভীর উদ্বেগজনক।

তিনি বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের দেওয়া বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে ঘিরে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ইতিহাস বিকৃতি ছাড়া কিছু নয়। সালাহউদ্দিন আহমদের ভাষায়, “যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের মুখে ইতিহাস বিকৃতি নতুন কিছু নয়।

বিএনপির এই নেতা বলেন, জামায়াত আজ নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ‘ভাড়া করে’, একটি সাইনবোর্ড দেখানোর চেষ্টা চলছে, যেন তাদেরও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এই ভণ্ডামি কখনোই মেনে নেবেন না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দেশের সকল দেশপ্রেমিক মানুষ, স্বাধীনতার পক্ষের শক্তি একযোগে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে দায়িত্ববোধ থেকেই তিনি এই অপচেষ্টার বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ় প্রতিবাদ জানাচ্ছেন বলে উল্লেখ করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে জামায়াতের বক্তব্যে নারী সমাজকে চরমভাবে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাবকে তিনি নারীবান্ধব নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংসের পরিকল্পনা বলে অভিহিত করেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দফতর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :