ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি আজ চুক্তি: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার

বিতর্কিত আইন করে পূর্ব চীন সাগরে উত্তেজনা ছড়াচ্ছে চীন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ২৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপান নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের কাছে সম্প্রতি উপস্থিতি বাড়িয়ে দিয়েছে চীনের উপকূলরক্ষী বাহিনী। এ ছাড়া সামুদ্রিক নিরাপত্তা কর্তৃপক্ষের ক্ষমতা জোরদার করার জন্য আইন পাস করেছে চীন। আর সে কারণে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে জাপানসহ প্রতিবেশী দেশগুলোর মধ্যে।

যদিও বেইজিং দাবি করছে, পূর্ব চীন সাগরে টোকিওর অধীনে থাকা সেনকাকু দ্বীপপুঞ্জ তার ভূখণ্ডের অংশ। তাই সেখানে চলাচলকারী জাপানি জাহাজগুলো চীনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

গত ফেব্রুয়ারি মাসে চীন তার উপকূলরক্ষী বাহিনীকে অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে একটি বিতর্কিত আইন চালু করে। ওই আইন অনুযায়ী বিতর্কিত জলসীমায় যে কোনো জাহাজকে গুলি করতে পারবে উপকূলরক্ষী বাহিনী।

সর্বশেষ সংশোধনটি চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটিতে পাস করা হয়েছিল। সরকারি শিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, এটি কার্যকর করার কথা রয়েছে ১ সেপ্টেম্বর।

এই আইন চীনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বিদেশি জাহাজগুলোকে আদেশ দিতে পারবে। চীনের দাবি করা জলসীমায় যদি কোনো জাহাজ প্রবেশ করে এবং নিরাপত্তার জন্য হুমকি মনে হয়, তবে তারা অস্ত্রও ব্যবহার করতে পারবে।

সমুদ্রে শক্তি বাড়াতে রাষ্ট্রপতি শি জিনপিংয়ের নেতৃত্বেই দক্ষিণ ও পূর্ব চীন সাগরে কঠোর অবস্থান গ্রহণ করেছে চীন। এদিকে চীনের বাড়তি কর্মকাণ্ড ঠেকাতে পূর্ব চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে সেনা পাঠানোর বিষয়টি সম্প্রতি বিবেচনা করছে জাপান।

এ নিয়ে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। চীন-জাপান উভয় দেশই ওই দ্বীপপুঞ্জ নিজের বলে দাবি করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিতর্কিত আইন করে পূর্ব চীন সাগরে উত্তেজনা ছড়াচ্ছে চীন!

আপডেট সময় : ০৮:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১