ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক উসকানিমূলক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মোকে তলব করেছে বাংলাদেশ। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নসংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমার ভূখণ্ড থেকে বাংলাদেশের দিকে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, সীমান্তে বিনা উসকানিতে গুলিবর্ষণের ঘটনায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছে, এ ধরনের আচরণ দুই দেশের মধ্যে বিদ্যমান সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক ও আস্থার পরিপন্থী।

বাংলাদেশ জোর দিয়ে উল্লেখ করে, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা মিয়ানমারের দায়িত্ব। ভবিষ্যতে যাতে এ ধরনের গুলিবর্ষণ বা উসকানিমূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মিয়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ করে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে বাংলাদেশ কূটনৈতিকভাবে কঠোর ভাষায় জানিয়ে দেয়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বা সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ কোনোভাবেই যেন বাংলাদেশের ভূখণ্ড, জনগণের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে না ফেলে, এটি নিশ্চিত করা মিয়ানমার সরকারের বাধ্যবাধকতা।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো আশ্বস্ত করেন, তার সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আহত শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উসকানি,  রাষ্ট্রদূতকে তলব কড়া  বার্তা ঢাকার

আপডেট সময় : ০৮:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬