ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ফের টাটার হাতেই এয়ার ইন্ডিয়া

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ৪১১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

শেষমেশ জল্পনা সত্যি করে এয়ার ইন্ডিয়া কিনে নিল টাটা সন্স। সরকারি উড়ান সংস্থাটির মালিকানা ফেরত পেয়ে উচ্ছ্বসিত টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। এয়ার ইন্ডিয়ার মূল প্রতিষ্ঠাতা জেআরডি টাটার একটি ছবি টুইটারে পোস্ট করে সংস্থাটিকে পুনরায় স্বাগত

জানালেন। এতে গ্রুপটির ব্যয় হয়েছে ১৮ হাজার কোটি রুপি। দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইসজেটের প্রধান অজয় সিং। তাদের দরপত্র ছিল প্রায় ১৫ হাজার ১০০ কোটি রুপি।

দশক ন’য়েক আগে টাটা গোষ্ঠীর হাত ধরে আকাশে পাখা মেলে দেশের প্রথম উড়ান সংস্থা। ১৯৪৬ সালে টাটা এয়ারলাইন্সের নাম বদলে হয়ে যায় এয়ার ইন্ডিয়া (অও)। তবে স্বাধীনতার পর এই সংস্থা চলে যায় সরকারের হাতে।

শুক্রবার এয়ার ইন্ডিয়া বিলগ্নিকরণের দরপত্র জিতে নেওয়ার খবরকে বড়ো খবর হিসেবে আখ্যা দিয়েছেন রতন টাটা। টুইটারে লেখেন, উড়ান শিল্পে টাটা গোষ্ঠীর উপস্থিতি একটা শক্তিশালী

বাজার গড়ে তুলবে। জেআরডি টাটার পরিচালনায় এই উড়ান সংস্থা যে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্থান দখল করে নিয়েছিল, আবেগতাড়িত হয়ে সে কথাও স্মরণ করেছেন তিনি। এতে ৬৮ বছর পর ফের টাটার হাতেই ফিরে এলো এয়ার ইন্ডিয়া।

সংস্থাটির মোট ১২৭টি উড়োজাহাজ রয়েছে। যা ৪২টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করে। এখন ভারতে মোট ৪ হাজার ৪০০টি অভ্যন্তরীণ এবং ১ হাজার ৮০০টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্লটের পাশাপাশি বিদেশি বিমানবন্দরে ৯০০ স্লটের নিয়ন্ত্রণ পাবে টাটা গ্রুপ।

এয়ার ইন্ডিয়ার কর্মীদের চাকরি ১ বছরের জন্য নিশ্চিত করা হয়েছে। এরপর যাদের ছাটাই করা হবে, তারা ভলান্টারি রিটায়ারমেন্টের সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফের টাটার হাতেই এয়ার ইন্ডিয়া

আপডেট সময় : ০৯:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১