ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

পাঞ্জশিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করলো তালেবান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ২৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

এবার পাঞ্জশিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিলো তালেবান। গোটা আফগানিস্তান যখন তালিবানের দখলে, তখনও প্রতিরোধ গড়ে তুলেছে পাঞ্জশির। তালেবান বিরোধী শক্তি দিন দিন পাঞ্জশিরে একজোট হচ্ছে বলে জানা গেছে।

এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে টুইটারে একাধিক পোস্ট করছেন, আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্। তালিবান বিরোধীদের নিজেদের মধ্যে ও বিশ্বের সঙ্গে যোগাযোগের রাস্তা বন্ধ করতেই ইন্টারনেট সংযোগ ছিন্ন করা হয়েছে।

পাঞ্জশিরই একমাত্র প্রদেশ, যা তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আহমেদ মাসুদ ও সালেহ্ একই সঙ্গে তালিবান প্রতিরোধের লড়াই চালাচ্ছেন বলেও খবর পাওয়া গিয়েছে।

এদিকে কয়েকদিন আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদের সমঝোতা হয়েছে বলে জানা

গিয়েছে। আফগানিস্তানের জাতীয় বীর হিসেবে খ্যাত সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে তালেবানের এ সমঝোতা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :