ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: যুব ও ক্রীড়া মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: যুব ও ক্রীড়া মন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যাই নারী। তাদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করছে। বর্তমান সরকার নারীদের বিনামূল্য পড়ালেখা উপবৃত্তি প্রদান ও বিভিন্ন সময়োপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছে। নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে।

প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ সহ সর্বত্র আজ নারীরা চাকুরীর সুযোগ লাভ করছে। নারীরা আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তারা দেশের জাতীয় উন্নয়নে ভূমিকা রাখছে। তিনি আজ রাজধানীর কল্যানপুরে ই লার্নিং এন্ড আর্নিং সেন্টারে প্রতিবেশী কুটির শিল্প আয়োজিত সফল প্রশিক্ষনার্থীদের মধ্যে সেরা নারী উদ্যোক্তা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর দেশের নারীদের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে টাকা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টিলগ্ন থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । ৬৪টি জেলা পর্যায়ে ৬৪টি যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং ১০টি মেট্রোপলিটন ইউনিট থানাসহ ৫০০টি উপজেলা কার্যালযের মাধ্যমে প্রতিবছর বেকার তথা কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শুরু থেকে জুন/২০২৩ পর্যন্ত, ৮৩ টি ট্রেডে ৬৯ লক্ষাধিক বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যার মধ্যে ২৪ লক্ষ আত্মকর্মি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, ২০২৬ সালে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছি। তখন আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তবে আমাদের তরুণ প্রজন্ম ঙআগামী দিনের চ্যালেন্জ মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিতে। আমাদের তরুণরা অসাধারণ মেধাবি। তারা দেশকে অসম্ভব ভালোবাসে। যুব উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী প্রশিক্ষন প্রদানের মাধ্যমে আত্মকর্মী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রতিবেশী কুটির শিল্পের পরিচালক রোকসানা দিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী সাইফুজ্জামান। এ সময়ে ১০ জন সেরা নারী উদ্যোক্তার মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: যুব ও ক্রীড়া মন্ত্রী

আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪