ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

দীর্ঘ ১৭ মাস পর এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত গেল টয় ট্রেন, খুশির হাওয়া পর্যটন মহলে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ৩৮১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ছবি সংগ্রহ

 দীর্ঘ ১৭ মাস পর নিউ জলপাইগুড়ি (NJP) থেকে দার্জিলিং পর্যন্ত গিয়েছে টয় ট্রেন।  ২০২০-এর ২২ মার্চ থেকে এই পরিষেবা বন্ধ ছিল।  করোনার সংক্রমণের ধাক্কা সামলে ওঠায় পর্যটকদের মাঝে স্বস্তি ফিরেছে।

বুধবার এনজেপি-তে প্রথম ট্রেনটির যাত্রার সূচনা করেন কাটিহারের ডিআরএম শুভেন্দুকুমার চৌধুরী। একই ভাবে দার্জিলিং থেকে টয় ট্রেন যাত্রার সূচনা করেন দার্জিলিঙের স্টেশন ম্যানেজার

সুমন প্রধান। আগামী দিনে পরিষেবা আরও ভাল করার কথা ঘোষণা করেন ডিআরএম। একই সঙ্গে দীর্ঘ ৩০ বছর পর টয় ট্রেনে চালু হচ্ছে পার্সেল ভ্যানও।

উল্লেখ্য, এনজেপি-দার্জিলিং পরিষেবা বন্ধ থাকলেও ঘুম-দার্জিলিং পরিষেবা চলত মাঝে মধ্যেই। চলতি মাসের ১৬ তারিখ দার্জিলিং থেকে ঘুমের মধ্যে টয় ট্রেন পরিষেবা নতুন করে শুরু হয়।

তরাই, ডুয়ার্স, দার্জিলিং পাহা়ড়ের অন্যতম আকর্ষণ ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়া এই টয় ট্রেন। দীর্ঘ দিন ধরেই দেশ-বিদেশের পর্যটকরা দার্জিলিংয়ে ছুটে আসেন মূলত কাঞ্চনজঙ্ঘা দেখতে ও টয় ট্রেনে চড়ে পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে। এই পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া পর্যটন মহলে।

চালু হচ্ছে ‘জঙ্গল টি সাফারি’

অন্য দিকে, পর্যটকদের জন্য আগামী ৩০ অগস্ট থেকে চালু হচ্ছে এনজেপি-রংটং স্পেশাল ‘জঙ্গল টি সাফারি’। ডিআরএম জানিয়েছেন, মাথা পিছু ভাড়া আপাতত এক হাজার টাকা ধার্য করা হয়েছে। চলন্ত ট্রেনে যাত্রীদের চায়ের স্বাদ করানো হবে।

এর পাশাপাশি জয় রাইডের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিং ও ঘুমের মধ্যে এখন থেকে চলবে মোট ১২টি জয় রাইড ট্রেন।

উল্লেখ্য, শনিবার থেকে এনজেপি-আলিপুরদুয়ার স্পেশাল টুরিস্ট ট্রেন চালু হয়ে যাচ্ছে। এই ট্রেনের বিশেষ আকর্ষণ হল তার ভিস্টা ডোম কোচ। এই কোচে বসে বসেই ডুয়ার্সের প্রকৃতি উপভোগ করতে পারবেন পর্যটকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দীর্ঘ ১৭ মাস পর এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত গেল টয় ট্রেন, খুশির হাওয়া পর্যটন মহলে

আপডেট সময় : ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১