ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১ ৪১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্য দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু চেয়ার। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশিসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীদের এখানে ভর্তি হতে উৎসাহিত হবে।

ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পিসি জোশি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের অর্জনের অংশ হিসেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার।

নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি বা যেকোনো বিষয়ে শিক্ষক থাকবেন। বিশ্ববিদ্যালয় একটি মানদণ্ড নির্ধারণ করবে এবং এর মাধ্যমে চেয়ারের শিক্ষকের সিদ্ধান্ত নেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন জোশি।

পিসি জোশি বলেন, সেখান থেকে আমাদের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কয়েকটি ফেলোশিপ সরবরাহ করা হলে, তাঁদের সংখ্যা বাড়তে পারে। এ ছাড়া, ২০২০ সালে ২১ বাংলাদেশি শিক্ষার্থী দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বলে জানান উপাচার্য পিসি জোশি।

বিশ্ববিদ্যালয় একটি মানদণ্ড নির্ধারণ করবে এবং এর মাধ্যমে চেয়ারের শিক্ষকের সিদ্ধান্ত নেওয়া হবে। এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন জোশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

আপডেট সময় : ১০:৪৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১