ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে গুলি, ঘটনাস্থলে ক্রাইম ব্রাঞ্চ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৩১২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে চলল গুলি। জানা গিয়েছে, কর্তব্যরত এক পুলিশ কর্মীর সার্ভিস রিভালবার থেকে গুলি করা হয়। তবে কেউ আহত হননি। পুলিশ জানিয়েছ. এদিন সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ ঘটনাটি ঘটে। ইজরায়েলের দূতাবাসের সিকিউরিটি অফিসার দিল্লি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন।

তখনই জানা যায়, এই পুলিশ কর্মী ভুলবশত গুলি চালিয়ে ফেলেছেন। ঘটনার পরেই বসন্ত বিহারে এসএইচও এবং অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে আসেন। ৯ এমএম একটি পিস্তল থেকে এই গুলি চলে। ৯ এমএম একটি পিস্তল থেকে এই গুলি চলে। যেটি ওই পুলিশ কর্মীর সার্ভিস রিভালবার। ক্রাইম ব্রাঞ্চও তদন্তের জন্য ঘটনাস্থলে আসছেন। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জানুয়ারি মাসেই ইজরায়েলের দূতাবাসের সামনে একটি বিস্ফোরণ হয়। সেই ঘটনায় জঙ্গিযোগের তত্ত্বও সামনে এসেছিল সেই ঘটনার জেরে প্রবল নিরাপত্তা বাড়ানো হয় ইজরায়েল দূতাবাসের সামনে। গত সপ্তাহের মঙ্গলবার এইআইএ একটি ফুটেজ জারি করে। সেখানে সন্দেহভাজন হিসাবে ২ জনকে দেখানো হয়।

এই দুজনকে ধরিয়ে দেওয়া নিয়েও সাহায্য চায়  এনআইএ। ওই ২ যুবকের দেহেই জ্যাকেট রয়েছে। ঘটনার দিন সন্দেহজনক ভাবে ইজারায়েলের দূতাবাসের সামনে তারা ঘোরাফেরা করছিল বলে অভিযোগ। এই দুজনকে ধরিয়ে দেওয়ার জন্য ২ লাখ টাকা পুরস্কার মূল্যও ঘোষণা করেছে|

জাতীয় তদন্তকারী সংস্থা। এই দুই ব্যক্তি সম্পর্কিত যাবতীয় তথ্য শেয়ার করার জন্য একটি মেল আইডি ও ফোন নম্বরও দিয়েছে এনআইএ। সূত্র আজতক  বাংলা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :