ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়া কৃষকের হাসি কেড়ে নিয়েছে সবজির দরপতন বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্ব এক ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ প্রস্তাবসহ ২৩ সমঝোতায় এগোল বাংলাদেশ-জাপান সম্পর্ক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হাটে ঢুকেই গুলি, বের হওয়ার সময় বলল ‘আজ স্বাধীন পুষ্পপাড়া ’ পাবনায় বিলে বজ্রপাতে ছয়জনের মৃত্যু আহত আরও কয়েকজন পাকা জুম ধানে সোনালি হাসি, ফসল ঘরে তুলতে ব্যস্ত রাঙামাটির জুমিয়ারা সংসদীয় কূটনীতিতে বাংলাদেশ-ব্রিটেন সহযোগিতা বাড়ানোর প্রত্যয় চন্দ্রনাথ পাহাড়ে সবুজ প্রকৃতি, নজরুল ও বন্ধুত্বের অমলিন স্মৃতি শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আচমকা ধাক্কায় বাসের ৭ যাত্রী নিহত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আচমকা ধাক্কায় বাসের ৭ যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে দুর্ঘটনা। সর্বশেষ আহত ব্যক্তি শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। এদিন বিকাল ৩টা নাগাদ

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে শেরপুরগামী রহিম পরিবহনের বাসটি (ময়মনসিংহ-গ ১১-০৯৪৮) ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হন। এ ঘটনায় ১০ জন গুরুতর জখম ব্যক্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া

হলে সেখানে আরেকজন মারা যান। এই নিয়ে হাসপাতালে দুই জনের প্রাণ গেলো। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হচ্ছেন, ফুলপুর উপজেলা হুজু (৩০), তার স্ত্রী ফাতেমা (২৮), ছেলে আব্দুল্লাহ

(১০) ও মেয়ে আজমিনা (৮)। বাকি তিন জনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, উপজেলার চেলেরঘাট নামক স্থানে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে শেরপুরগামী বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য