ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২ ৩৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি ও ভিডিও ভারতীয় হাইকমিশন

ঢাকায় ভারতীয় হাইকমিশন বুধবার যথাযথ মর্যাদায় ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল ৯টায় বারিধারার চ্যান্সেরি কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে ঢাকার বারিধারার চ্যান্সেরি ভবন প্রাঙ্গণে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন। ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকরা কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণতন্ত্র দিবস উদযাপনে যোগ দেন এবং তাদের পরিবেশনায় একটি দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। করোনা ভাইরাসের মধ্যেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য হাইকমিশনার সবাইকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ও করেন।

উল্লেখ্য, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

আপডেট সময় : ১২:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২