ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

টাকা ফ্যাক্টর নয় সবার টিকা নিশ্চিত করা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ৩৪৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাকা ফ্যাক্টর নয় সবার টিকা নিশ্চিত করা হবে। সবার জন্য করোনার টিকা নিশ্চিতে সরকার কাজ করে চলেছে। রবিবার মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অসহায় মানুষকে আর্থিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধনকালে একথা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অতিসম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ কৃষক পরিবারে নগদ সহায়তা কার্যক্রম উদ্বোধনী করে এসব কথা বলেন শেখ হাসিনা।

সমাজের বিত্তবানদের মানুষের পাশে দাঁড়াতে হবে। আন্তঃজেলা যান চলাচল বন্ধ থাকায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা নেওয়ার সত্ত্বেও সবাইকে মাস্ক পড়তে হবে। নিজেদের এবং অন্যদের সুরক্ষা রাখতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় দুর্গত মানুষের পাশে রয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার পাশাপাশি দলীয়ভাবেও আমরা মানুষের পাশে রয়েছি।

তিনি বলেন, করোনায় কৃষকের ধান কাটার সমস্যা ছিল। আমি বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা মানুষের ধান কেটে দিয়েছে। এভাবে সকল দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগ মানুষের পাশে থাকছে।

প্রধানমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। বিপুল টাকা ব্যয়ে টিকা এনে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে দেওয়া হচ্ছে। সামনে করোনার টিকা আরও আসবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলুন। জীবনের ঝুঁকি নিয়ে ঈদে আনন্দ করবে না। করোনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের কথাটা মাথায় রাখবেন।

প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে কোথাও কোনো সহায়তার প্রয়োজন হলে যাতে সেটা করা যায়, সেজন্য জেলা প্রশাসকদের অনুকূলেও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে মানুষের সেবা করে যাচ্ছে আওয়ামী লীগ। সবসময় দুর্গত মানুষের পাশে আওয়ামী লীগ রয়েছে। মহামারির এই সময়ে দলের নেতা-কর্মীরা মাঠে রয়েছেন।

শেখ হাসিনা আরও বলেন, বিরোধীদলে থাকা অবস্থাতেও মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। অন্যান্য রাজনৈতিক দল, যারা সরকার উৎখাতের কথা বলেন, তারা আজ মানুষের পাশে নেই কেন?

বিরোধীদলকে মানুষের সেবা করে আস্থা অর্জন করতে হবে। দেশকে কিভাবে এগিয়ে নিতে হবে, সেটা আওয়ামী লীগ জানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাকা ফ্যাক্টর নয় সবার টিকা নিশ্চিত করা হবে

আপডেট সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১