ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

টরেন্টো, টোকিও ও চেন্নাইয়ের পথে বিমানের ফ্লাইট উড়বে মার্চে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ৪৪১ বার পড়া হয়েছে

dav

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট

আসছে মার্চ মাসে টরেন্টো, টোকিও ও চেন্নাই পথে উড়তে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। পাশাপাশি যে কোন সুখবর আসবে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটেরও। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের (বিমান প্রেস) বাণিজ্যিক সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে বিমান প্রেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি।

উল্লেখ্য, প্রশিক্ষিত জনবল ও জার্মানির হাইডেলবার্গ কোম্পানির প্রিন্টিং মেশিন, পোলার পেপার কাটিং মেশিন, প্লেট মেকিং মেশিন, ডাই কাটিং মেশিন, গ্লু/ম্যাট/স্পট লেমিনেশন মেশিন, ডিজিটাল/ প্যানা/ পিভিসি প্রিন্টিং মেশিন সমৃদ্ধ বিমান প্রেস থেকে এখন যে কোন গ্রাহক সাশ্রয়ী মূল্যে বাণিজ্যিক সেবা গ্রহন করতে পারবেন।
তিনি বলেন, বিমানের বহর এখন আধুনিক ও তারুণ্যদীপ্ত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও চেষ্টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির নতুন ১৩ টি উড়োজাহাজ। অচিরেই আরো দুটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ বহরে যুক্ত হবে। এই উড়োজাহাজগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করা হচ্ছে। সর্বোচ্চ মানের যাত্রীসেবা নিশ্চিতে বিমানের কোন কর্মকর্তার গাফিলতি সহ্য করা হবে না।

প্রতিমন্ত্রী বলেন, সারাবিশ্বে কোভিড-১৯ অতিমারির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এভিয়েশন ও পর্যটন শিল্প। বিশ্বের সকল এয়ারলাইন্স কোম্পানি বর্তমানে একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিমানও এর ব্যতিক্রম নয়। আমরা বিমানের অপারেশনাল ব্যয় হ্রাস করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিমানের আয় বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ করছি। বিমানের সকল সম্পদের সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

মন্ত্রী বলেন, বিমান প্রেসে সম্প্রতি নতুন ও আধুনিক বিভিন্ন ধরনের প্রিন্টিং মেশিন সংযোজন করা হয়েছে। বিমান প্রেস উন্নত ও মানসম্মত প্রকাশনা ও মুদ্রণ সামগ্রী তৈরিতে সক্ষমতা অর্জন করার ফলে প্রকাশনার সাথে জড়িত সরকারি ও বেসরকারি সকল গ্রাহক সহজে ও সাশ্রয়ী মূল্যে এখানে সর্বোত্তম সেবা পাবেন। বিমান প্রেস তার সেবা দিয়ে সকল গ্রাহকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তার বাণিজ্যিক কার্যক্রম আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোকাব্বির হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার আতিক-ই-রাব্বানী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টরেন্টো, টোকিও ও চেন্নাইয়ের পথে বিমানের ফ্লাইট উড়বে মার্চে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১