ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

জাহাজে আগুন নিরাপদে ফিরলো ৮০০ পর্যটক

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ২৭৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

গভীর রাতে পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বেচে যান ৮০০ যাত্রী। চট্টগ্রামের পতেঙ্গার ওয়াটারবাস টার্মিনাল থেকে রাত ১০টা নাগাদ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটকবাহী বিলাসবহুল জাহাজটি। গভীর রাতে চট্টগ্রামের বাঁশখালীর উপকূলের কাছাকাছি পৌছানোর পর জাহাজটির ইঞ্জিনরুমে আগুন লাগে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য যাত্রীদের লাইফ জ্যাকেট পরানো হয়।

কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসানুর রহমান জানান, জাহাজে বড় ধরনের সমস্যা হয়নি। ইঞ্জিনরুমে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া বের হচ্ছিল। মিনিট দুয়েকের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এঘটনায় জাহাজের কোন ক্ষতি হয়নি। ঘটনার পর যাত্রীরা আর সেন্টমার্টিন চাননি। শুক্রবার দুপুর নাগাদ জাহাজটি চট্টগ্রাম ফিরিয়ে আনা হয়।

মালিক পক্ষে জানানো হয়েছে, জাহাজটির প্রয়োজনীয় মেরামত শেষে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে সিডিউল অনুযায়ী জাহাজটি চলবে। জাহাজে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকসহ প্রায় ৮০০ যাত্রী ছিলো বলে জানা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাহাজে আগুন নিরাপদে ফিরলো ৮০০ পর্যটক

আপডেট সময় : ০৯:৫৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২