ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাপান বাংলাদেশকে ২৩৮৬ কোটি টাকা দেবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে টোকিও সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ২৩৮৬ কোটি টাকা বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওতে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ফুমিও কিশিদা এই আশ্বাস দেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।

ব্রিফিংকালে ড. মোমেন বলেন, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ৩০ বিলিয়ন ইয়েন (প্রায় ২ হাজার ৩৮৬ কোটি টাকা) সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক চুক্তির বিষয়ে কাজ করতে উভয় পক্ষ সম্মত হয়েছে।

ড. মোমেন জানান, শেখ হাসিনা জাপানে যে বৈঠকগুলো করেছেন, তার প্রতিটিই ফলপ্রসূ হয়েছে। এগুলো সুদূরপ্রসারী সম্পর্কের দ্বার উন্মোচন করবে।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতির আগে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

সহযোগিতা বাড়াতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষি, শুল্ক বিষয়ক, প্রতিরক্ষা, আইসিটি এবং সাইবার-নিরাপত্তা, শিল্প আপগ্রেডিং, বুদ্ধিভিত্তিক সম্পদ, জাহাজ পুনর্ব্যবহার এবং মেট্রোরেল বিষয়ে আমরা দুই দেশ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছি।

এসব চুক্তি ও সমঝোতা স্মারক আমাদের ভবিষ্যত সহযোগিতাকে আরও প্রাতিষ্ঠানিক করবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার সিদ্ধান্তের কথা জানিয়ে যৌথ বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করেছি। আগামীতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।

জাপানের আতিথেয়তার প্রশংসা করেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে মঙ্গলবার দ্বিপক্ষীয় সফরে টোকিও আসেন শেখ হাসিনা।

এ যাত্রায় তিন দেশ সফর করবেন শেখ হাসিনা। জাপান সফর শেষে শুক্রবার টোকিও থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন যাবেন। যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (৪ মে) যুক্তরাজ্যের লন্ডন যাবেন। সফর শেষে ৯ মে সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য