ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

জনসনকে হাতে তৈরি সাইকেল উপহার বাইডেনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে সম্পূর্ণ হাতে তৈরি একটি বাইসাইকেল উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার আগে জনসনের জন্য এটি বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করান বাইডেন। শনিবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়ার একটি ছোট ফার্মে সাইকেলটি তৈরি করা হয়েছে। এর রঙ লাল, সাদা এবং নীল। সম্পূর্ণ হাতে বানাতে অনেক সময় লাগলেও এই সাইকেলটি খুব দ্রুত বানানো হয়েছে। এমনিতে জনসন সাইকেল খুব ভালোবাসেন। প্রায়ই লন্ডনের রাস্তায় তাকে সাইকেল চালাতে দেখা যায়।

জনসনকে সাইকেলটির সঙ্গে ম্যাচিং করা একটি হেলমেটও উপহার দিয়েছেন বাইডেন। জানা গেছে, গত ২৩ মে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাইকেলটির অর্ডার দিতে ওই ফার্মের সঙ্গে যোগাযোগ করে। সেখানে মাত্র চারজন কর্মী কাজ করেন। বাইডেনের বিশেষ আগ্রহেই অত্যন্ত অল্প সময়ে সাইকেলটি তৈরি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জনসনকে হাতে তৈরি সাইকেল উপহার বাইডেনের

আপডেট সময় : ০২:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১