ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

চেন্নাইয়ে বিশৃঙ্খলার ছক, বসিরহাট সীমান্তে আটক তালিবান সমর্থক বাংলাদেশি যুবক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ৩৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল চিত্র

আফগানিস্তানে তালিবান-উত্থানে উল্লসিত হয়ে চেন্নাইয়ে গোলমাল পাকানোর চেষ্টায় ছিল

কয়েকজন বাংলাদেশি যুবক। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত থেকে তাদেরই

মূল চক্রী ধরা পড়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএনআই, পুলিশ ও বিএসএফের।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গির বিশ্বাস নামে ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়

বিএসএফ। বসিরহাট থানায় আনা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। জাহাঙ্গিরকে জেরা করতে

শুক্রবারেই বসিরহাটে আসে এনআইএ-র তিনজন তদন্তকারীর একটি দল।

পুলিশের দাবি, প্রাথমিক জেরায় জানা গিয়েছে, বছর আঠাশের জাহাঙ্গিরের বাড়ি বাংলাদেশের

সাতক্ষীরা জেলার নলড়া গ্রামে। ৮ বছর আগে চোরাপথে ঘোজাডাঙা সীমান্ত দিয়ে এ দেশে

ঢুকেছিল সে। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করত। তদন্তকারীদের দাবি, তালিবান বাহিনী

আফগানিস্তানে ক্ষমতা দখলের পরে উৎসাহিত হয়ে পড়ে  জাহাঙ্গির ও তার জনা দশেক সঙ্গী। এ

দেশে কর্মরত আরও কিছু বাংলাদেশি যুবককে  নাশকতামূলক কাজের জন্য উৎসাহিত করতে

থাকে তারা। তালিবান বাহিনীর প্রশংসা করে তারা  মোবাইলে মেসেজ চালাচালিও করত বলে

জেনেছেন তদন্তকারীরা। বিষয়টি জানাজানি হওয়ায় নড়েচড়ে বসে চেন্নাইয়ের গোয়েন্দা বিভাগ ও

পুলিশও। শুরু হয়  ধরপাকড়। দু’জন ধরা পড়ে। বাকিরা কলকাতা হয়ে বাংলাদেশে পালানোর

চেষ্টায় রয়েছে বলে  জানতে পারেন গোয়েন্দা কর্তারা। কয়েকজন বাংলাদেশির ছবি দেশের

সীমান্তবর্তী থানা এবং  বিএসএফের কাছে পাঠানোর হয়েছে। খবর গোয়েন্দা সূত্রের। এর পরেই

ধরা পড়ে জাহাঙ্গির। খবর পেয়ে চেন্নাই পুলিশ যোগাযোগ করে বসিরহাট পুলিশের সঙ্গে।

অনুপ্রবেশের অভিযোগে  শুক্রবার বসিরহাট আদালতে তোলা হয় জাহাঙ্গিরকে। তাকে ১৪ দিন

জেল হেফাজতে পাঠানোর  নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ ও গোয়েন্দারা জানাচ্ছেন, চেন্নাই

পুলিশের একটি দল আসছে  বসিরহাটে। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :