ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

চীনের বিষয়ে দৃষ্টিভঙ্গি এক করতে সংলাপে রাজি যুক্তরাষ্ট্র-কানাডা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ৩৫৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জো বাইডেন ও জাস্টিন ট্রুডো ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে এবং চীনের বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি এক করতে ইন্দো-প্যাসিফিকের ওপর একটি সংলাপ শুরু করতে সম্মত হয়েছেন।

এ খবর জানিয়ে বার্তা সংস্থা এএনআই বলছে, বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, গত ১৮ নভেম্বর ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন। সেখানে তারা নিজেদের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে পুনরুজ্জীবিত করতে ২০২১ সালের ফ্রেবুয়ারিতে চালু হওয়া যুক্তরাষ্ট্র-কানাডা অংশীদারিত্বের জন্য রোডম্যাপ বাস্তবায়ন পর্যালোচনা করেন।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় নেতার বিস্তারিত আলোচনার মধ্যে ছিল যৌথভাবে করোনা মোকাবিলা করা, আরও ভালোভাবে গড়ে তোলা উদ্যোগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অগ্রগতি বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি, নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার এবং বিশ্বব্যাপী জোট গঠন করা।

বাইডেন ও ট্রুডো নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ফাইভ আই দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

তারা আঞ্চলিক নিরাপত্তা, আইনের শাসন, সুশাসন প্রচারের জন্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি কৌশলগত সংলাপ প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, চীন ও কোরিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি এক করা এবং আর্কটিক সহযোগিতার বিষয়ে কৌশলগত সংলাপের বিষয়ে রাজি হয়েছে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী ট্রুডো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনের বিষয়ে দৃষ্টিভঙ্গি এক করতে সংলাপে রাজি যুক্তরাষ্ট্র-কানাডা

আপডেট সময় : ০৭:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১