ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

চীনের আগ্রাসনের বিরুদ্ধে বন্ধু দেশগুলোর সহযোগিতা চাইল তাইওয়ান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১ ২৭৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন: ছবি সংগৃহীত

সম্প্রতি সময়গুলোতে তাইওয়ানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপে নিচ্ছে চীন। এরই ফলশ্রুতিতে তাইওয়ান প্রণালীতে শান্তি ও সংহতি স্থাপনের জন্য এগিয়ে আসতে জাপান এবং অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড সূত্রের খবর, একটি জাপানিজ ম্যাগাজিন বুনগেই এর সঙ্গে অনলাইন ইন্টারভিউ দেয়ার সময় এমন আহ্বান জানালেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

তিনি বলেছেন, জাপান এবং যুক্তরাষ্ট্রসহ আরও অন্যান্য রাষ্ট্রের তাইওয়ানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও উদ্বেগ চীনের প্রতি শক্তিশালী সতর্কবার্তা প্রেরণ করে। তাইওয়ান এবং

শুভাকাক্সক্ষী রাষ্ট্রগুলোর মধ্যকার সহযোগিতা বৃদ্ধি করলে তা চীনকে বিভিন্ন কঠোর নীতিমালা প্রণয়নে সংযত করতে বাধ্য করবে বলে আশা ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

মেইনল্যান্ড চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত প্রায় ২৪ মিলিয়ন জনগণের দেশ তাইওয়ানের পূর্ণ সার্বভৌমত্ব দাবী করে চীন যেখানে কিনা ৭ বছরেরও অধিক সময় ধরে দুটি দেশ ভিন্ন ভিন্নভাবে

শাসিত হয়েছে৷ চীন প্রায়শই তাইওয়ান আক্রমণের হুমকি দিয়েছে এবং এই স্বায়ত্তশাসিত আইল্যান্ডকে নিয়ন্ত্রণে একটি কঠোর আগ্রাসনমূলক নীতি প্রণয়ন করেছে৷

এনএচএইকে ওয়ার্ল্ড সূত্রমতে জানা যায়, তাইওয়ানের প্রেসিডেন্ট করোনাকালীন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন। এই দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যৎ প্রজন্মেও অক্ষুন্ন থাকবে বলে প্রত্যাশা করেন তাইওয়ান প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :