ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

কাশ্মীরে তালেবানের সাহায্য চেয়েছে হিজবুল মুজাহিদিন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১ ২৮৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

আফগানিস্তান জয়ের পর তালেবানকে অভিনন্দন জানিয়ে কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। তারা একটি অডিও বার্তা প্রকাশ করেছে। সেই বার্তায় কাশ্মীরে তালেবানের সহায়তা চাওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ভারতের পত্রিকা আনন্দবাজার প্রতিবেদনে বলেছে, মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিন বার্তায় বলেছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি যেন আফগানিস্তানের ইসলামি আমির শাহিকে আরও

শক্তিশালী করেন। তাহলে তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারবে।’ কাবুলে তালিবান নেতারা যা-ই বলুন, পাক মদতে পুষ্ট জঙ্গি নেতার এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

অন্যদিকে তালেবানের কাবুল দখলের দায় সরাসরি আমেরিকার ঘাড়ে চাপিয়েছে আরেক জঙ্গি সংগঠন আইএস। তাদের দাবি, আমেরিকান সেনা প্রত্যাহার করে আফগানিস্তানকে তালেবানের হাতে তুলে দেওয়া হয়েছে। শনিবার এ খবর প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশ্মীরে তালেবানের সাহায্য চেয়েছে হিজবুল মুজাহিদিন

আপডেট সময় : ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১