ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কব্জি দিয়ে লিখে এসএসসি পরীক্ষা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১ ৪০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহিত

দু’হাতের আঙ্গুল নেই। কব্জিতে লিখে চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কর্তৃপক্ষের দেওয়া বাড়তি সময়কে দয়া মনে করেন। তাই বাড়তি সময় নয়, বরং অন্যান্য পড়ুয়াদের ন্যায় নির্ধারিত সময়ে পরীক্ষা দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মেধাবী মোবার আলী। সোমবার বিজ্ঞান বিভাগের পড়ুয়া হিসাবে গণিত বিষয়ের পরীক্ষা দিয়েছেন মোবারক।

শারীরিক প্রতিবন্ধী মোবারক আলী বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। বাবা দিনমজুর এনামুল হক। জন্মের পর থেকে এভাবেই বেড়ে ওঠা তার।
দু’হাত অচল হলেও কিছুতেই দমে যাননি লড়াকু এই তরুণ।

২০১৮ সালে কাশিপুর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। কঠোর পরিশ্রম করে বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। ভাল রেজাল্ট করে বাবা-মাসহ শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে চান মোবারক।

কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দুল হক জানান, মোবারক প্রতিবন্ধী হলেও যথেষ্ট মেধাবী এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও খুবই পারদর্শী। তাদের আশা ভাল ফলাফল করে সবার মুখ উজ্জ্বল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কব্জি দিয়ে লিখে এসএসসি পরীক্ষা

আপডেট সময় : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১