ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

কক্সবাজারের তুলনায় ভাসানচর ভালো রাষ্ট্রপুঞ্জ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১ ৩১১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রপুঞ্জের  দুই কর্মকর্তা

প্রথমদিকে বিরোধিতা করলেও এখন ভাসানচর নিয়ে প্রশংসায় ভাসছে জাতিসংঘ। জাতিসংঘ শরণার্থী সংস্থার দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ভাসানচর পরিদর্শন শেষে বুধবার বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে প্রশংসা করেন। রাষ্ট্রপুঞ্জের দৃষ্টিতে প্রকল্পটির বাস্তবায়ন ভালো।

বুধবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এসব কথা বলেন।
তিনি বলেন, কক্সবাজারের সঙ্গে তুলনা করলে ভাসানচর বেশ ভালো এবং সেখানে রোহিঙ্গারা যাতে সম্মানের সঙ্গে অবস্থান করতে পারে, তা নিশ্চিত করতে রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসা উচিত।

রবিবার মাজাও এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার সুরক্ষা বিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস ঢাকায় আসেন। সোমবার তারা ভাসানচর পরিদর্শনে যান। সেখানে তখন কিছু সংখ্যক রোহিঙ্গা তাদের সামনে বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করেছিলেন।

ভাসানচরের বিষয়ে কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে রাউফ বলেন, সেখানে সরকার বিনিয়োগ করেছে, যা গুরুত্বপূর্ণ। কক্সবাজারের জীবনযাত্রার সঙ্গে তুলনা করলে সেটি অনেক ভালো। মি. রাউফ আরও বলেন, তবে একটি দ্বীপে বাস করলে বিছিন্নতাবোধ কাজ করে। সে কারণে তাদের জন্য অর্থনৈতিক কার্যক্রমের ব্যবস্থা করতে হবে।

রাউফ মাজাও বলেন, রোহিঙ্গারা যেন বসে না থাকে এবং ভাসানচর একটা সুযোগ, যা কাজে লাগাতে হবে। তবে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে, তাদের ফেরত পাঠানো।

রাষ্ট্রপুঞ্জ খুব শিগগিরই ভাসানচরে যুক্ত হচ্ছে কিনা জানতে চাইলে মাজাও বলেন, এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা সব সময় সরকারের সঙ্গে কাজ করি। কক্সবাজারসহ ভবিষ্যতেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকবো।

বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছি। চার বছর ধরে তারা বাংলাদেশে রয়েছে। তাদের মধ্যে হতাশা কাজ করছে। এর প্রতিফলন দেখা গেছে, যখন তারা বিক্ষোভ করেছেন।

মন্ত্রী বলেন, আমরা জাতিসংঘ প্রতিনিধিদের বলেছি, রাখাইনে জোর দিতে এবং সেখানে বিভিন্ন প্রকল্প রোহিঙ্গাদের দেখাতে, যেন তারা ফেরত যেতে উৎসাহিত হয়। মায়ানমারের মিলিটারির সঙ্গে আলোচনার ওপর জোর দিয়ে তিনি বলেন, এখন মায়ানমার সরকার কথা শুনবে এবং ফেরত যাওয়ার একটি পথ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারের তুলনায় ভাসানচর ভালো রাষ্ট্রপুঞ্জ

আপডেট সময় : ০৬:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১