ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা হও যুব সমাজের প্রতি শেখ হাসিনার ডাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ৩২৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সকল ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। তাহলেই জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, চাকরির পেছনে না ছুটে মৎস্য উদ্যোক্তা হও। সব ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই।

তাহলে জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে অব্যাহতভাবে মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে চলেছে।

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

যুব সমাজকে মৎস্য উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে। কাজেই এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই।

বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শ নিয়ে এবং নীতি নিয়ে এই দেশ স্বাধীন করেছেন, সেই আদর্শ-নীতি নিয়েই এগিয়ে যাবে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে।

মৎস্যজীবী লীগের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপানদের নিজেদেরও সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে। কাজেই সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই জন্য বিশেষ ট্রেনিংয়ের পাশাপাশি ব্যাংক ঋণসহ সব ধরনের সুযোগ করে দেওয়া হবে।

মৎস্যজীবী লীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘যেন করোনা ভাইরাস কারো ক্ষতি করতে না পারে। সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

নিজে সুরক্ষিত থাকতে হবে। অপরকে সুরক্ষিত করতে হবে। সেজন্য আমাদের স্বাস্থ্য নিয়ম, নীতি এবং বিধি আপনারা মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উদ্যোক্তা হও যুব সমাজের প্রতি শেখ হাসিনার ডাক

আপডেট সময় : ১০:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১