ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

আমরা একে অপরের অত্যন্ত আপন, শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ২৯৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত ৬ মে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন বার্তা পেয়ে শেখ হাসিনাকে পাল্টা ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

শেখ হাসিনাকে লেখা শুভেচ্ছা বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,

‘শ্রদ্ধেয় হাসিনা জি

আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি অত্যন্ত আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

এই জয় বাংলার মা-মাটি মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।

গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। আগামীতে আমরা আরও অনেক কাজ করবো। বাংলার মানুষ আজ যে ভরসা আমার উপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেব। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেবো-এই আমাদের অঙ্গীকার।

দুই বাংলার মধ্যে ভৌগলিক সীমারেখা থাকলেও চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালবাসার বন্ধন আগামীকে আরও সুদৃঢ় হবে, এই বিষয়ে আমি নিশ্চিত।

আপনাকে, রেহানাকে ও সমগ্র বাংলাদেশবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনাই হবে আমার চলার পথের পাথেয়।’

এর আগে ৬ মে টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন। তাকে শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়ী হয়ে রাজ্য ক্ষমতায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :