ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতি নাখোশ পাক প্রধানমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়লা সাফে পাকিস্তান আর বন্ধ হলো ভারত

আফগান যুদ্ধে মার্কিন ভূমিকা নিয়ে বেশ চড়া সুরে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি রীতিমত আফগানিস্তান ইস্যুতে নাখোশ হয়েছেন। তার কথায়, শুধু যুদ্ধক্ষেত্রের ময়লা সাফ

করতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে প্রয়োজন মনে করে। কিন্তু দ্বিপাক্ষিক চুক্তির বেলায় কাছে টানে ভারতকে। বুধবার নিজের বাসভবনে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন ইমরান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছে, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সকল সেনা সরিয়ে নেওয়া হবে। আর তার আগেই আফগানিস্তানজুড়ে এলাকা দখলের ঝড় তুলেছেন তালেবান বিদ্রোহীরা। এমন প্রেক্ষাপটে মার্কিনবিরোধী মন্তব্য করলেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কারণে ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে এখন ভিন্ন আচরণ করছে। ইমরান খান সাংবাদিকদের বলেন, ২০

বছর ধরে সামরিক সমাধান খোঁজার পর তা না পেয়ে তাদের ফেলে যাওয়া জঞ্জালের নিষ্পত্তি করতেই কেবল পাকিস্তানকে প্রয়োজনীয় মনে করা হয়।

কিন্তু আফগান সরকার ও পশ্চিমা দেশগুলোর অভিযোগÑতালেবানদের পেছনে পাকিস্তানের সমর্থন থাকার কারণেই যুদ্ধাবস্থা বিরাজ করছে।

অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। ইমরানের ভাষ্য, আফগানিস্তানে আমরা কোনোই পক্ষ নিচ্ছি না। কিন্তু এ পরিস্থিতিতে আফগানিস্তানে যে কোনো রাজনীতিক সমাধান বেশ কঠিন। তালেবান নেতাদের বরাত দিয়ে ইমরান বলেন, তাদের শর্ত, যতদিন আশরাফ ঘানি

(আফগানিস্তানের প্রেসিডেন্ট) আছেন, আমরা (তালেবান) আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :