ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ ও অবাস্তব প্রত্যাশার ফল  ইরান চুক্তি যুদ্ধবিরতি চুক্তিতে নতুন মোড় দশকের বৈরিতার পর সমঝোতা নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ অভিযোগে চাকরি হারালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি

৫-৬ হাজার টাকায় স্মার্টফোন: কিস্তিতেও কেনার সুযোগ: ডিজিটাল অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

৫-৬ হাজার টাকায় স্মার্টফোন, কিস্তিতেও কেনার সুযোগ: ডিজিটাল অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে স্মার্টফোন ব্যবহার বাড়াতে স্বল্পমূল্যের স্মার্টফোন বাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। মাত্র ৫ থেকে ৬ হাজার টাকায় স্মার্টফোন সরবরাহের পাশাপাশি সহজ কিস্তি সুবিধাও চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের নিম্নআয়ের মানুষও ডিজিটাল সেবার আওতায় আসতে পারবেন।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টিআরএনবি আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি বলেন, বর্তমানে দেশে সবচেয়ে কম দামের ফিচার ফোন পাওয়া যায় প্রায় ৯৯৯ টাকায়। কিন্তু একটি স্মার্টফোন কিনতে গেলে গ্রাহককে অন্তত ১০ হাজার টাকা খরচ করতে হয়, যা অনেক কৃষক, শ্রমিক বা রিকশাচালকের পক্ষে সম্ভব নয়। অথচ ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে স্মার্টফোন ব্যবহারের সুযোগ সবার জন্য নিশ্চিত করা জরুরি।

উপদেষ্টা জানান, দেশের স্মার্টফোন পেনিট্রেশন এখনো ৫০ শতাংশের নিচে। সরকার যখন ৪জি ও ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে, তখন সাধারণ মানুষের হাতে স্মার্টফোন না থাকলে সেই প্রযুক্তির পূর্ণ সুবিধা পাওয়া যাবে না। তাই কম দামে স্মার্টফোন উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

৫-৬ হাজার টাকায় স্মার্টফোন, কিস্তিতেও কেনার সুযোগ: ডিজিটাল অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ
৫-৬ হাজার টাকায় স্মার্টফোন, কিস্তিতেও কেনার সুযোগ: ডিজিটাল অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ

তিনি বলেন, স্থানীয় মোবাইল ফোন প্রস্তুতকারক এবং বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, বর্তমানে একটি বেসিক ৪জি অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরি করতে প্রায় ৬০ ডলার খরচ পড়ে। ডিসপ্লে, চিপসেট, পিসিবি বোর্ড, ব্যাটারি ও কেসিংয়ের আন্তর্জাতিক বাজারমূল্য বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ কমানো কঠিন হয়ে পড়েছে। এরপরও সরকার স্থানীয় শিল্পকে সহায়তা দিয়ে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন উৎপাদনের পথ খুঁজছে।

এ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কিস্তি সুবিধা। সরকার মোবাইল অপারেটর, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং মোবাইল প্রস্তুতকারকদের নিয়ে একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরির কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, গ্রাহকরা মাত্র ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে স্মার্টফোন কিনতে পারবেন এবং বাকি টাকা ৬ থেকে ১২ মাসে কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল শিক্ষা, মোবাইল ব্যাংকিং, অনলাইন স্বাস্থ্যসেবা এবং সরকারি ডিজিটাল সেবার ব্যবহার বাড়াবে। একই সঙ্গে ই-কমার্স ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগও বিস্তৃত হবে।

টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্টরা মনে করছেন, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এবং সহজ কিস্তি সুবিধা চালু হলে দেশের ডিজিটাল বৈষম্য অনেকটাই কমে আসবে এবং “স্মার্ট বাংলাদেশ” বাস্তবায়নে এটি বড় ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫-৬ হাজার টাকায় স্মার্টফোন: কিস্তিতেও কেনার সুযোগ: ডিজিটাল অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ

আপডেট সময় : ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬