ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান

১৫ দিনে পেঁয়াজের দাম দ্বিগুণ ভারতের বাজারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের বৃহত্তম পেঁয়াজ সরবরাহকারী মহারাষ্ট্রে ফসলের ক্ষতি ও সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা হওয়ার কারণে গত ১৫ দিনে রান্নাঘরের প্রধান পণ্যটির দাম কেজিতে ২০-২৫ রুপি থেকে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে ৪০-৪৫ রুপি হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পেঁয়াজ ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতারা জানান, সেপ্টেম্বরের শেষে পেঁয়াজের দাম কেজিতে আরও ৬০-৭০ রুপি বাড়তে পারে।

তারা জানান, ডিসেম্বরে রবি শস্য চাষাবাদ করা হয় ও এপ্রিলে ফসল কাটা হয়। এবার তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত ও সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা হওয়ায় বিরূপ প্রভাব ফেলেছে। এতে নির্ধারিত সময়ে ডেলিভারি পাচ্ছেন না তারা।

বর্তমানে প্রতিদিন ৩০-৩৫টি ট্রাক পেঁয়াজ সরবরাহ করছে, অথচ ২০ দিন আগে ৪৫টি ট্রাকে সরবরাহ করা হয়। এর মধ্যে রয়েছে সীতাপুর রোডের দুবাগগা মান্ডি এবং নবীন গল্লা মান্ডিতে ১০-১২টি ট্রাক। একইভাবে গোমতীনগর মান্ডিতে প্রতিদিন ১০-১২ ট্রাক পেঁয়াজ আসে।

তারা আরও জানান, মহারাষ্ট্রের মোট পেঁয়াজে ৬০ শতাংশই রবি মৌসুমে উৎপাদন হয়।

দুবাগগা মান্ডির এক ব্যবসায়ী আরসলান সিদ্দিকী বলেন, নাসিক, নাগপুর এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে পেঁয়াজ ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

নবীন মান্ডির এক ব্যবসায়ী হিমাংশু সোনকার বলেন, অগ্রিম পেঁয়াজ অর্ডার দেওয়ার পরেও বড় ডিলারদের মজুতের কারণে আমরা সরবরাহ দেরিতে পাচ্ছি। এর প্রভাব পড়েছে দামে।

সীতাপুর এলাকার গৃহিণী সোনম জয়সওয়াল বলেন, এভাবে দাম বাড়তে থাকলে আমরা চলবো কীভাবে?

এক রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ সাঈদ বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চাপে পড়ছেন।

যেহেতু আমরা নিরামিষাশী খাবার পরিবেশন করি এর জন্য অনেক বেশি পেঁয়াজ দিয়ে হয়। তাই দাম বৃদ্ধি আমাদের পণ্যের গুণমানকে প্রভাবিত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫ দিনে পেঁয়াজের দাম দ্বিগুণ ভারতের বাজারে

আপডেট সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩