ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার ৫-৬ হাজার টাকায় স্মার্টফোন: কিস্তিতেও কেনার সুযোগ: ডিজিটাল অন্তর্ভুক্তিতে নতুন উদ্যোগ ঈদে আসছে রঞ্জন চৌধুরী ও রীতিশা’র দ্বৈত রোমান্টিক গান বলে দিতে পারো স্বামীকে হত্যার পর দেহ টুকরো টুকরো করে কয়েক জায়গায় ফেলেন আসমা ১৬ দিনে ৯৫ থেকে ২১০ টাকা: এবার আদার বাজারে সিন্ডিকেটের থাবা শি-ট্রাম্প বৈঠকে নতুন কূটনৈতিক বার্তা, ‘ঐতিহাসিক ও ফলপ্রসূ’ বলছে চীন ফারাক্কা ইস্যুর সমাধানেই বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ কুমিল্লাকে বিভাগ করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুষ ও জালিয়াতির অভিযোগে চাপে আদানি পরিবার, মার্কিন মামলায় কোটি ডলারের সমঝোতা শস্যভান্ডার রংপুর কৃষিভিত্তিক শিল্পই হতে পারে উন্নয়নের নতুন পথ

সাকিব কান্ড ক্রিকেটকে চরম লজ্জার সীমায় নিয়ে গেছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ৩০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ বিসিবি সভাপতি পাপান বলেন  আবাহনীর বিপক্ষে সাকিবকাণ্ড দেশের ক্রিকেটকে লজ্জার চরম সীমায় নিয়ে গেছে’  

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আচরণবিধি ভাঙায় সাকিব আল হাসানকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সাকিবও সে শাস্তি মেনে নিয়েছেন।  শাস্তি কমাতে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বরাবরে আবেদন করেছেন  মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ অব এডমিনিস্ট্রেশন কাজী ফিরোজ রশিদ এমপি।

এর আগে, আবাহনীর বিপক্ষে সাকিবের এমন কাণ্ডে হতাশ ও বিব্রত হওয়ার কথা জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, সাকিবকাণ্ড দেশের ক্রিকেটকে লজ্জার চরম সীমায় নিয়ে গেছে।  শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে নাজমুল হাসান পাপন এক প্রতিক্রিয়ায় এমনটাই জানান।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে ঘটনাটি এত দেশে ছড়িয়েছে যে, বেইজ্জতি চরমে পৌঁছে গেছে। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে আমাদের। সব শেষ করে দিয়েছে। যদিও আগেও ঘরোয়া লিগে বাজে কাণ্ড ঘটেছে। কিন্তু এবার একদম চরম বেইজ্জতি।’

সাকিবের এ ঘটনা বাংলাদেশের বাইরের কেউ তো এসব সমর্থন করছে না। আমাকে এত দেশ থেকে ফোন করছে যে, আমি ফোন ধরছি না। লজ্জার চরম জায়গায় নিয়ে গেছে। এগুলোর সমাধান না হলে ঘরোয়া লিগ খেলার কারণ দেখি না বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাকিব কান্ড ক্রিকেটকে চরম লজ্জার সীমায় নিয়ে গেছে

আপডেট সময় : ০৫:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১