ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

রামপাল কয়লার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

রামপাল কয়লার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে। চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট উৎপাদনের ৯ শতাংশেরও বেশি।

রোববার (৩ মে) দুপুরে বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, সর্বোচ্চ চাহিদার সময় প্রায় পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি পরিচালনা করা আমাদের শক্তিশালী নকশা ও টিমের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। এটি দুই দেশের সফল সহযোগিতার একটি অনন্য উদাহরণ।

বর্তমানে কেন্দ্রটি এনটিপিসি-এর বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি প্রকৌশলীদের দ্বারা পরিচালিত হচ্ছে। যদিও এনটিপিসি উপদেষ্টা হিসেবে সহায়তা দিচ্ছে, তবে দৈনন্দিন পরিচালনায় স্থানীয় প্রকৌশলীদের অংশগ্রহণ বাংলাদেশের কারিগরি সক্ষমতা বৃদ্ধির একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি বাগেরহাট জেলার রামপাল-এ পশুর নদীর তীরে অবস্থিত। দুইটি ইউনিটে বিভক্ত কেন্দ্রটির প্রতিটির উৎপাদন ক্ষমতা ৬৬০ মেগাওয়াট এবং এতে উন্নত সুপারক্রিটিকাল প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং এনটিপিসি প্রকল্পটি বাস্তবায়ন করে। ২৩ ডিসেম্বর ২০২২ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া এই কেন্দ্রটি ২০২৪ সালের শেষে প্রায় শতভাগ ভৌত অগ্রগতি অর্জন করে।

তবে সুন্দরবন-এর নিকটবর্তী হওয়ায় প্রকল্পটি পরিবেশগত ঝুঁকি নিয়ে বিতর্কের মুখে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশের ক্ষতি কমানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামপাল কয়লার ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

আপডেট সময় : ০৮:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬