ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন ঋণচুক্তি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগোচ্ছে, অধিকাংশ শর্তে একমত বাংলাদেশ সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

ফের যৌনকর্মী চরিত্রে আলিয়া, সঙ্গে সোনাক্ষী-বিদ্যাসহ ১২ অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৪৩৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা ও বিদ্যা বালান। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবিতে আলিয়াকে দেখা যাবে যৌনকর্মী ও ডন চরিত্রে। এরই মধ্যে সামনে এসেছে আলোচিত এই ছবির টিজার। তাতে আলিয়াকে দেখে মুগ্ধ সিনেমাপ্রেমিরা। অবশ্য আলিয়ার মতো একজন নায়িকা যৌনকর্মীর চরিত্রে অভিনয় করাকে বাঁকা চোখেও দেখছেন অনেকে। তাতে কি! আলিয়ার প্রতি পরিচালক সঞ্জয় লীলা বানসালি এতোটাই খুশি হয়েছেন যে নিজের পরের কাজের জন্য এই অভিনেত্রীকে প্রস্তাত দিয়েছেন। বানসালির প্রস্তাবে রাজিও হয়েছেন আলিয়া।

একই পরিচালকের ‘হীরা মন্ডি’ নামের ওয়েব সিরিজেও দেখা যাবে আলিয়াকে। সবকিছু ঠিকঠাক থাকলে এই সিরিজের মাধ্যমে ওটিটিতে যাত্রা করবেন আলিয়া।

মূলত ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পর যৌনকর্মী ও তাদের ধনী গ্রাহকদের জীবন নিয়ে লেখা হয়েছে ‘হীরা মন্ডি’ সিরিজের গল্প। এই ওয়েব সিরিজের কাহিনি ১২ জন নারীকে নিয়ে। সোনাক্ষী সিনহা আর হুমা কুরেশিও বানসালির এই সিরিজের মূল চরিত্রে থাকবেন। আর একটি চরিত্রের জন্য বিদ্যা বালানের নামও উঠে এসেছে আলোচনায়। এপ্রিল মাস থেকে বড় বাজেটের ওয়েব সিরিজ ‘হীরা মন্ডি’র শুটিং শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের যৌনকর্মী চরিত্রে আলিয়া, সঙ্গে সোনাক্ষী-বিদ্যাসহ ১২ অভিনেত্রী

আপডেট সময় : ১০:২০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১