ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

বর্ষবরণ উৎসবে উচ্ছ্বাসে মাতলেন বিদেশি পর্যটকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

লন্ডন, চীন, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, রাশিয়া ও ভারত থেকে আসা দর্শনার্থীরা একবাক্যে স্বীকার করেছেন, এমন বর্ণাঢ্য ও প্রাণময় আয়োজন খুব কমই দেখা যায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। আর সেই উৎসব যখন রঙ, সুর, ঐতিহ্য আর আবেগে মিশে একাকার হয়, তখন তা শুধু একটি জাতির ভেতরেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায়  এবারও দেখা গেল বিশ্বসংস্কৃতির এক অনন্য মিলনমেলা।

লাল-সাদা রঙের উচ্ছ্বাসে ভেসে যাওয়া এই আয়োজনে বিদেশি পর্যটকদের উপস্থিতি যেন উৎসবে যোগ করেছে নতুন মাত্রা। কেউ হাতে ক্যামেরা, কেউবা মোবাইল রঙিন মুহূর্তগুলো বন্দি করতে ব্যস্ত সবাই।

আবার কেউ মিশে গেছেন জনতার ভিড়ে, হাসিমুখে আলাপ জুড়েছেন অচেনা মানুষের সঙ্গে। বাঙালির আতিথেয়তা আর আন্তরিকতায় তারা যেন হয়ে উঠেছেন এই উৎসবেরই অংশ।

অনেক বিদেশিকেই দেখা গেছে বাঙালির ঐতিহ্যবাহী সাজে নারীদের কপালে লাল টিপ, খোপায় ফুল, হাতে আলপনা; পুরুষদের পরনে সাদা পাঞ্জাবি।

তাদের এই রূপ যেন বলে দেয়, সংস্কৃতি কোনো সীমান্ত মানে না, হৃদয়ের টানই আসল পরিচয়। কারও হাতে লেখা এসো হে বৈশাখ, কারও চোখে বিস্ময়, সব মিলিয়ে এক আবেগঘন দৃশ্য।

বর্ষবরণ উৎসবে উচ্ছ্বাসে মাতলেন বিদেশি পর্যটকরা
উৎসব যখন রঙ, সুর, ঐতিহ্য আর আবেগে মিশে একাকার

লন্ডন, চীন, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, রাশিয়া ও ভারত থেকে আসা দর্শনার্থীরা একবাক্যে স্বীকার করেছেন, এমন বর্ণাঢ্য ও প্রাণময় আয়োজন খুব কমই দেখা যায়।

লন্ডন থেকে আগত এক পর্যটকের কণ্ঠে ধ্বনিত হয় মুগ্ধতা, বাংলাদেশের মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় আকর্ষণ।

আবার ভারতের ত্রিপুরা থেকে আসা আরেকজন বলেন, এই আয়োজন শুধু উৎসব নয়, এটি অনুভূতির এক বিস্ফোরণ।

শোভাযাত্রাটি শাহবাগ, টিএসসি ও দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা প্রাঙ্গণে ফিরে আসে। পুরো এলাকা পরিণত হয় এক বিশাল উৎসবস্থলে, যেখানে দেশি-বিদেশি সবার মিলনে তৈরি হয় এক অনন্য সম্প্রীতির চিত্র।

পাঁচটি বিশাল মোটিফ মোরগ, হাতি, ঘোড়া, শান্তির পায়রা ও বেহালা, শোভাযাত্রায় এনে দেয় দৃষ্টিনন্দন বৈচিত্র্য।

সঙ্গে ছিল দীর্ঘ পটচিত্র, বাদ্যযন্ত্রের তালে তালে প্রাণবন্ত পরিবেশনা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। সবকিছু মিলিয়ে যেন রঙ, সুর আর ঐতিহ্যের এক জীবন্ত ক্যানভাস।

ইউনেস্কো স্বীকৃত এই সাংস্কৃতিক ঐতিহ্য যে কেবল বাঙালির নয়, বরং বিশ্বমানবতার এক সম্পদ, তা যেন আবারও প্রমাণ হলো এই আয়োজনে। সীমান্ত পেরিয়ে, ভাষা ছাড়িয়ে, সংস্কৃতির এই মিলনমেলা মনে করিয়ে দেয়, আনন্দের ভাষা সবার জন্য এক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বর্ষবরণ উৎসবে উচ্ছ্বাসে মাতলেন বিদেশি পর্যটকরা

আপডেট সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬