ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সম্পাদক পরিষদের নেতারাছবি : পিএমও

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন সরকারের মধ্যে পারস্পরিক সম্পর্ক, মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানএর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন দেশের শীর্ষ সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা।

রোববার (১৭ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য পারস্পরিক শ্রদ্ধাবোধে পরিপূর্ণ।

দেশের গণমাধ্যমের বর্তমান বাস্তবতা, সংবাদপত্র শিল্পের চ্যালেঞ্জ, মতপ্রকাশের পরিবেশ এবং তথ্যপ্রবাহকে আরও গতিশীল দায়িত্বশীল করার নানা দিক নিয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হয়।

প্রধানমন্ত্রী গণমাধ্যমকে রাষ্ট্র সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

সম্পাদক পরিষদের পক্ষে অংশ নেন পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা।

বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত উষ্ণ প্রাণবন্ত। সরকার গণমাধ্যমের মধ্যে গঠনমূলক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ। সংবাদপত্র শিল্পের বিকাশ, পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ভবিষ্যতেও ধরনের সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতাদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। অনানুষ্ঠানিক আলাপচারিতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হওয়া এই আয়োজনটি সরকারের সঙ্গে গণমাধ্যমের ইতিবাচক সম্পর্কের এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬