ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ, কৌশলগত অংশীদারত্ব ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা/ ছবি: এএফপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভেনেজুয়েলার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সিইপিআর

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা। একসময় মানুষের কোলাহলে মুখর জনপদগুলো এখন নিস্তব্ধ। ধসে পড়া ভবন, ভাঙা সড়ক আর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ।

উদ্ধারকারীরা দিন-রাত নিরলস চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৩৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, উদ্ধার হওয়া অনেককে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হলেও তারা হয় আগেই প্রাণ হারিয়েছিলেন, নয়তো হাসপাতালে পৌঁছানোর পথেই তাদের মৃত্যু হয়।

আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোতে চলছে প্রাণপণ লড়াই, তবে চিকিৎসাসামগ্রী ও জরুরি সরঞ্জামের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ (সিইপিআর) ভেনেজুয়েলার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকলে বিদেশি সরকার, আন্তর্জাতিক সংস্থা ও মানবিক সহায়তাকারীদের জন্য অর্থ ও ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়বে, যা উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

সিইপিআরের আন্তর্জাতিক নীতি পরিচালক অ্যালেক্স মেইন বলেন, অতীতের দুর্যোগেও নিষেধাজ্ঞার কারণে ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল।

তাই ক্ষতিগ্রস্ত মানুষের জীবন বাঁচাতে ভেনেজুয়ায় দ্রুত ও বাধাহীনভাবে আন্তর্জাতিক মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

ধ্বংসস্তূপের নিচে এখনও স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ। কোথাও স্বামীর অপেক্ষায় স্ত্রী, কোথাও সন্তানের খোঁজে পিতা-মাতা-শোক, অনিশ্চয়তা আর বেঁচে থাকার আকুতিতে আজ স্তব্ধ পুরো ভেনেজুয়েলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ

আপডেট সময় : ১০:৪৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬