ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশু ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই সংক্রমণে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৯ জনে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০২ জনে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়।

শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৫২২ জন।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জনের, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১০৭ জন।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ২৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭ হাজার ৬১৩ জন। সর্বশেষ মারা যাওয়া চার শিশু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাদান কর্মসূচি জোরদার, আক্রান্ত এলাকা দ্রুত শনাক্ত করে বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

যদিও অন্তর্বর্তী সরকার হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম সম্প্রসারণ, বিশেষ মেডিকেল টিম গঠন এবং আক্রান্ত এলাকায় নজরদারি জোরদারের কথা জানিয়েছে, তবে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে জনমনে উদ্বেগ কাটছে না।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শিশুদের শতভাগ টিকার আওতায় আনাই এই সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :