ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

দু’বাংলার ৬ শিল্পীর সম্প্রীতি ও সাহসের গান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৩৬৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদ উপলক্ষে বিটিভিতে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এতে রয়েছেন দুই বাংলার প্রখ্যাত সংগীতশিল্পীদের নিয়ে একটি বিশেষ গান। কবির বকুলের কথা ও ইমন চৌধুরীর সুর-সংগীতে এই বৈশ্বিক সংকটকালে সবাইকে উজ্জীবিত করার জন্য এক দারুণ গান বাঁধলেন তারা।

শিল্পীরা হলেন বাংলাদেশের তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, চন্দন সিনহা ও ভারতের রাঘব চট্টোপাধ্যায়, জয় সরকার ও ঊষা উত্থুপ। এই প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘এই গানের কথা, সুর-সংগীত থেকে শুরু করে সবকিছুই ছিল খুবই সুন্দর। সবচেয়ে চমৎকার যে ব্যাপারটি ঘটেছে, গানে সম্প্রীতি ও সাহসের কথা অসাধারণভাবে ফুটে উঠেছে। সবাই গানটি গেয়েছেনও দারুণ।’

ঊষা উত্থুপ বলেন, ‘চমৎকার একটি গান গেয়েছি। বাংলাদেশের টেলিভিশন ঈদ উৎসবে সবার সঙ্গে অংশ নেওয়াটা সত্যিই আনন্দের। গানটি গেয়ে বেশ শান্তি পেয়েছি।’

গানটি প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘গানের নাম দিয়েছি সম্প্রীতি ও সাহসের গান। বৈশ্বিক এই সংকটকালে আমাদের নিজেদের প্রার্থনার জায়গাগুলো এক। তাই দুই বাংলার বড় শিল্পীদের এই সমন্বয়।

বর্তমানে দুই দেশের করোনার ভয়াবহ অবস্থায়। সেই ভাবনা থেকেই এই সম্প্রীতি আর সাহসের প্রকাশ করার চেষ্টা করেছি।’ গানটি ঈদ ‘আনন্দমেলা’য় রাত সাড়ে ১০টায় প্রচার হবে। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দু’বাংলার ৬ শিল্পীর সম্প্রীতি ও সাহসের গান

আপডেট সময় : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১