ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৫২ বার পড়া হয়েছে

নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভর নীতির কঠোর সমালোচনা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের নিজস্ব জ্বালানি সম্পদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে ব্যয়বহুল জ্বালানি আমদানি করার কোনো যৌক্তিকতা নেই।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ উন্নয়নের পরিবর্তে আমদানিনির্ভর নীতি অনুসরণ করে দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলেছে।

মঙ্গলবার দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার হিসেবে দেশের নিজস্ব সম্পদ আহরণ ও ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। দেশের উন্নয়ন ও শিল্পায়নের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে স্থানীয় কয়লা ও খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রটির তিনটি ইউনিট একসঙ্গে চালুর জন্য সরকার কাজ করছে। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন আরও কার্যকর করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিজেদের জ্বালানি থাকতে বিদেশ  নির্ভরতা কেন: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬