ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী

তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর ভাষানটেকে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান/ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন এবং বস্তিবাসীর পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। এখন সময় রাষ্ট্র ও প্রতিষ্ঠান পুনর্গঠনের। তাঁর ভাষায়, স্বৈরাচারী শাসনের ফলে দেশের বহু প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, যেগুলো পুনরুদ্ধারে জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক প্রতিনিধি প্রয়োজন।

তিনি বলেন, ‘আমি, তুমি ও ডামি’ নির্বাচনের কারণে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যেতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী দিনে জনপ্রতিনিধিদের জনগণের দোরগোড়ায় যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং বাস্তব সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি জানান, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষি খাতকে শক্তিশালী করা হবে।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে কিংবা উদ্যোক্তা হিসেবে নিজস্ব ব্যবসা গড়ে তুলতে পারে।

নারীদের ক্ষমতায়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য কর্মসংস্থান ও ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে পরিকল্পিত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই অঙ্গীকারে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হলেই এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।

জনসভায় তারেক রহমানের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ দলের শীর্ষ নেতারা। বক্তব্য শুরুর আগে তিনি ভাষানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

আপডেট সময় : ০৯:১৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬