ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ২.৭৯ শতাংশ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা স্বস্তি ফিরবে বাজারে নিরাপত্তা শঙ্কায়  ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত তারেক-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ আনতালিয়া লিডার্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আইসিইউতে চার মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

জাতীয় নারী হ্যান্ডবলে তিনবারের চ্যাম্পিয়ন আনসার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ৫০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খেলা ডিজিটাল ডেস্ক

জাতীয় নারী হ্যান্ডবলে তিনবারের চ্যাম্পিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবারের জাতীয় নারী হ্যান্ডবলের ৩১তম আসরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ২৬-১২ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবার নিয়ে পর পর তিনবার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো আনসার বাহিনীর নারী খেলোয়ারেরা।

হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায়, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুক্রবার নড়াইল জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের মাসুদা এবং আলপনা ৫ এবং রানার্সআপ দলের অনুরাধা ৪টি গোল করেন। চ্যাম্পিয়ন দলের আলপনা আক্তার সেরা খেলোয়াড় এবং রানার্সআপ নওগাঁ জেলার তাবাস্সুম পিংকি সেরা গোলরক্ষক হন।

নড়াইলের জেলা প্রশাসক এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান পুরস্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর এক্সিম ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। ১৯৮৩ সাল থেকে শুরু হয়েছে জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় নারী হ্যান্ডবলে তিনবারের চ্যাম্পিয়ন আনসার

আপডেট সময় : ০২:৫৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১