ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি নয়, নীতি বাস্তবায়নেই ভরসা অর্থমন্ত্রীর কালো টাকা সাদা করা নিয়ে যা বললেন এনবিআর চেয়ারম্যান বাজেট: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের নতুন যাত্রা বাজেট ২০২৬-২৭ পেশ : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর গ্রাম ও নগর উন্নয়নে ৪১ হাজার ৩৫২ কোটি টাকার বাজেট প্রস্তাব কৃষি খাতে রেকর্ড ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব বিনিয়োগে গতি, কর্মসংস্থানে জোর: ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট

জন্মদিনে সৌরভের  বেহালার বাড়িতে শুভেচ্ছা জানাতে যান  মুখ্যমন্ত্রী মমতা 

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৩৮৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌরভকে ফুল দিয়ে শুভেচ্চা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতি বারই জন্মদিনে সৌরভকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বাড়িতে ফুল-মিষ্টিও পাঠান। কিন্তু এবারই সম্ভবত প্রথম তিনি সৌরভকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন, যা যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ।
উল্লেখ্য, সৌরভ এবং মুখ্যমন্ত্রীর মধ্যে সম্পর্ক বরাবরই ভাল। এর আগে সৌরভ একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন গিয়েছেন। কিন্তু মমতাকে এ ভাবে আলাদা করে সৌরভকে বাড়ি গিয়ে শুভেচ্ছা জানাতে সম্ভবত এর আগে দেখা যায়নি। সৌরভের জন্য তিনি মিষ্টি এবং পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়।
বৃহস্পতিবার ৪৯তম জন্মবার্ষিকী ছিল সৌরভের। সকাল থেকে তাঁর বাড়ির সামনে ছিল ভক্তদের ভিড়। অনেকেই এসেছিলেন দূরদূরান্ত থেকে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তাঁরা।
প্রত্যেকেই এক বার সামনে থেকে প্রিয় দাদাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন। সেই আশা পূর্ণ হয় বেলা সাড়ে বারোটা নাগাদ। নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন সৌরভ। সঙ্গে সঙ্গেই সোল্লাসে চিৎকার করে ওঠেন তাঁর অনুরাগীরা।

এক ভক্ত সৌরভের হাতে তাঁর আকা একটি ছবি তুলে দেন। পাল্টা সৌরভও তাঁকে অটোগ্রাফ দিয়েছেন। পরে ওই অনুরাগী সংবাদ মাধ্যমে জানান, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল।

পরে সৌরভ সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে বলেন, “আরও একটা বছর পার করলাম। এখন আমি পুরোপুরি ফিট। খুব ভাল আছি। কোভিড এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমি নিজেও সাবধানে রয়েছি। সবাইকে এখনও সাবধানে থাকতে হবে।” পরে বাড়িতে আত্মীয়-স্বজনের সঙ্গে কেক কাটতে দেখা যায় সৌরভকে। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জন্মদিনে সৌরভের  বেহালার বাড়িতে শুভেচ্ছা জানাতে যান  মুখ্যমন্ত্রী মমতা 

আপডেট সময় : ০৭:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১