ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার

চড়কের উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১ ৪৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলা সূত্রধর

টাক ঢুমা ঢুম্ ঢাক বেজে যায়
উঠছে মেতে চড়ক
কারা যেন আজ ডমরু বাজায়
উপচে পড়ে সড়ক
বোম ভোলানাথ শিব এসেছেন
ভিক্ষুকেরই বেশে
ধুতরা ফুলের সাজ সেজেছেন
চৈত্র মাসের শেষে
আকন্দের ওই মালা গলায়
বসন বাঘের ছালে
দোলে নটরাজ চলায় বলায়
তা ধিন তা ধিন তালে
জটাধারী সাজে পাড়ার মদন
পেল্লাই এক ভুঁড়ি
দেখতে গিয়েই নধর বদন
তাই নিয়ে হুড়োহুড়ি
ত্রিশূল ফলায় জাগছে গাজন
গন্ডিতে দেয় সাড়া
গাঁজার নেশায় ধিঙ্গী নাচন
জাগল গ্রাম ও পাড়া
সন্ন্যাসী আজ চাইছে মাগন
আমাদের পথে ঘাটে
আগুন খেলায় খেলছে ড্রাগন
চণ্ডীতলার মাঠে
চৈতালি রাত ঝম ঝমাঝম
কাঁসরঘণ্টা বাজে
ভিড় ঠেলাঠেলি লোক সমাগম
পরব দারুণ সাজে
মাটির পুতুল হরেক রকম
ভাজছে পাঁপড় চপ
মেলার ভিতর ডম ডমা ডম
চরকের উৎসব
_______________________
ইলা সূত্রধর’র কবিতার উৎস মূলত প্রকৃতি। চারিদিকে যা দেখেন, তা আঁকার চেষ্টা করেন কবিতার ক্যানভাসে। সদালাপি, নিচু স্বরে কথা এবং সবাইকে সঙ্গী করে কবিতার সড়কে হাঁটতেই তার স্বাচ্ছন্দ। তার ইচ্ছে শক্তিই কবিতা এবং কবিতার আসরে টেনে এসেছে। ঘরগৃহস্থালির পাশাপাশি কবিতা লেখাই তার একমাত্র সাধনা বলা চলে। স্বাভাবিক জীবন-যাপন আর কবিতারাজ্যে বসবাসকারী ইলা বলেন, ‘এই তো বেশ ভালো আছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চড়কের উৎসব

আপডেট সময় : ০৯:১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

ইলা সূত্রধর

টাক ঢুমা ঢুম্ ঢাক বেজে যায়
উঠছে মেতে চড়ক
কারা যেন আজ ডমরু বাজায়
উপচে পড়ে সড়ক
বোম ভোলানাথ শিব এসেছেন
ভিক্ষুকেরই বেশে
ধুতরা ফুলের সাজ সেজেছেন
চৈত্র মাসের শেষে
আকন্দের ওই মালা গলায়
বসন বাঘের ছালে
দোলে নটরাজ চলায় বলায়
তা ধিন তা ধিন তালে
জটাধারী সাজে পাড়ার মদন
পেল্লাই এক ভুঁড়ি
দেখতে গিয়েই নধর বদন
তাই নিয়ে হুড়োহুড়ি
ত্রিশূল ফলায় জাগছে গাজন
গন্ডিতে দেয় সাড়া
গাঁজার নেশায় ধিঙ্গী নাচন
জাগল গ্রাম ও পাড়া
সন্ন্যাসী আজ চাইছে মাগন
আমাদের পথে ঘাটে
আগুন খেলায় খেলছে ড্রাগন
চণ্ডীতলার মাঠে
চৈতালি রাত ঝম ঝমাঝম
কাঁসরঘণ্টা বাজে
ভিড় ঠেলাঠেলি লোক সমাগম
পরব দারুণ সাজে
মাটির পুতুল হরেক রকম
ভাজছে পাঁপড় চপ
মেলার ভিতর ডম ডমা ডম
চরকের উৎসব
_______________________
ইলা সূত্রধর’র কবিতার উৎস মূলত প্রকৃতি। চারিদিকে যা দেখেন, তা আঁকার চেষ্টা করেন কবিতার ক্যানভাসে। সদালাপি, নিচু স্বরে কথা এবং সবাইকে সঙ্গী করে কবিতার সড়কে হাঁটতেই তার স্বাচ্ছন্দ। তার ইচ্ছে শক্তিই কবিতা এবং কবিতার আসরে টেনে এসেছে। ঘরগৃহস্থালির পাশাপাশি কবিতা লেখাই তার একমাত্র সাধনা বলা চলে। স্বাভাবিক জীবন-যাপন আর কবিতারাজ্যে বসবাসকারী ইলা বলেন, ‘এই তো বেশ ভালো আছি।’