ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বর্ণের বাহক বিমানকর্মী, নেপথ্যে কারা? ডেঙ্গুর থাবা মৃত্যু ২ একদিনে হাসপাতালে নতুন ভর্তি ৯৮৮ রবি-বোরো মৌসুমের আগে নন-ইউরিয়া সার আমদানিতে জোর শিক্ষক দিবসে ফিদেলের আয়নায় নিজের মুখ বিরোধীদলকে রিজভী গ্যাস-বিদ্যুৎ সংকট কর্মসূচির পাশাপাশি বিকল্প পরিকল্পনা দিন অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী সংসদে বাণিজ্যমন্ত্রী গত তিন বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ হয়েছে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলারের  চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা দ্বীনের ময়দানে বিভাজনের ছায়া সংঘাত ঠেকানোই বড় চ্যালেঞ্জ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল ও সিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ৪৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের পর যেন পথ ভুলে গিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নকআউট পর্বের শুরুতেই আটকে যাচ্ছিল বারবার। এবার সে বাধা কাটাতে সক্ষম হলো তারা। আতালান্তাকে হারিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা পা রাখল কোয়ার্টার-ফাইনালে।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে গেল জিনেদিন জিদানের দল। প্রথম দেখায় ইতালিয়ান ক্লাবটির মাঠে ১-০ গোলে জিতেছিল তারা।

একই রাতে, প্রথম লেগের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়েই রেখেছিলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ফিরতি পর্বেও বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে আসরের শেষ আটের টিকিট নিশ্চিত করলো পেপ গুয়ার্দিওলার দল।

বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে সিটি। দুই লেগ মিলে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল ও সিটি

আপডেট সময় : ১১:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১