ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

 চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

 চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র কোরবানিকে সামনে রেখে চামড়া শিল্পে প্রান্তিক সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পান, সেজন্য সরকার কঠোর নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে, যাতে কোনো অসাধু চক্র চামড়ার দাম কমিয়ে দিতে না পারে।

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, চামড়া ক্রয়ের গতি ধীর হয়ে গেলে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করবে।

এর মাধ্যমে দেশের চামড়া শিল্পে গতি ফিরবে এবং রপ্তানি আয় বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ নিশ্চিত করা এবং চামড়া খাতকে আরও শক্তিশালী করা।

তিনি উল্লেখ করেন, বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হলো চামড়া শিল্প। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

আগামী জাতীয় বাজেট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি খাত সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এতে দেশের সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 চামড়া সংগ্রহকারীদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬