ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ, কৌশলগত অংশীদারত্ব ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

ইয়াস’র প্রভাবমুক্ত থাকবে বাংলাদেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ২৭২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এখনও পর্যন্ত ইয়াসের গতিমুখ যেভাবে রয়েছে, তাতে বাংলাদেশের ওপর কোন প্রভাব পড়বে না।  ভারতের আবহাওয়া অফিস (আইএমডি) ও সাইক্লোন সেন্টার এমন তথ্যই জানাচ্ছে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ধীরগতিতে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। ঘূর্ণিঝড়ের যে গতিমুখ সেই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না।

সোমবার বিকেলে বার্তায় জানিয়েছে, ইয়াস বর্তমানে ৪ কিমি গতি বেগ নিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বিকেল ৩টায় এটি উড়িষ্যার প্যারাদ্বীপ থেকে ৫২০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, বালাসোর থেকে ৬২০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ও পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।

এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদরাও একই কথা বলছেন। গতিমুখ পরিবর্তন না হলে ইয়াস সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত হানবে না। তবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে।

দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, সরাসরি উড়িষ্যার দিকে ইয়াসের গতিপথ। যদি এই গতিপথ একই রকম থাকে তবে বাংলাদেশে উপকূলে ক্ষতির কোনো প্রভাব পরবে না। বাংলাদেশের ওপর দিয়ে হয়ত মেঘ ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইয়াস’র প্রভাবমুক্ত থাকবে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১