ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাসপাতালে ১,৫৯৩ চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে বি-টু-বি টাস্কফোর্স গঠনের তাগিদ মুষলধারে বৃষ্টিতে তলিয়ে সড়ক অলি গলি, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে ভয়াবহ বিস্ফোরণে মানুষ উধাও ইসরায়েলকে ৬০ হাজার ভারী বোমা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জাতীয় গ্রিডে নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট যুক্ত গ্যাস শিল্পাঞ্চলে স্বস্তি

আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায় বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায় বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধী দল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আন্দোলন করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, যাতে জনগণ বাধ্য হয়ে বিরোধী দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনে। এমন সুযোগ দেওয়া যাবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার পাশাপাশি দেশের উন্নয়নও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপির সঙ্গে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তারা এখন বিরোধী দল। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা সহযোগিতা না করে আন্দোলনের কথা বলছে।

হুমায়ুন কবির বলেন, হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে এবং এ সময় বিএনপি নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আন্দোলনের মাধ্যমে দেশ ও গণতন্ত্র রক্ষা করা হয়েছে। এখন সেই অর্জন সুরক্ষিত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতাও প্রয়োজন।

সভায় চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায় বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬