ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান

সাদিক অ্যাগ্রো উচ্ছেদের সময় ১৫ লাখ টাকার সেই ছাগল সরিয়ে নেওয়া হয়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে

আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগল : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো উচ্ছেদের সময় ১৫ লাখ টাকার সেই আলোচিত ছাগলটি সরিয়ে নেওয়া হয়। সাদিক অ্যাগ্রো ফার্মের স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বুলডোজার। বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবৈধ জায়গায় গড়ে তোলা সাদিক অ্যাগ্রো ফার্মের স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বুলডোজার।

পূর্ব ঘোষণা অনুযায়ী মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাদিক অ্যাগ্রো ফার্ম-এর দুটি খামারের অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। খামার দুটির একটি সাতমসজিদ হাউজিংয়ের ১ নম্বর সড়কের শেষে রামচন্দ্রপুর খালের পাড়ে। অন্যটি মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কের পাশে নবীনগর হাউজিং এলাকার ৭ নম্বর সড়কের শুরুতে।

সাতমসজিদ হাউজিং এলাকায় মাত্র পৌনে ৫ শতক জমি ভাড়া নিয়ে ২০ শতকের ওপর খামার গড়ে তুলেছিল সাদিক অ্যাগ্রো। সেখানে তারা রামচন্দ্রপুর খালের প্রায় ১৫ শতক জায়গা দখলে নিয়েছিল। আর বেড়িবাঁধ সড়কের পাশে নবীনগর হাউজিংয়ে সাদিক অ্যাগ্রোর খামারটি গড়ে তোলা হয়েছিল পুরোটাই অবৈধ জায়গায়। সিটি করপোরেশনের প্রায় ৩৩ শতক (এক বিঘা) জমিতে তৈরি করা হয়েছিল এই খামার।

সিটি করপোরেশন সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় সেখান থেকে ১৫ লাখ টাকার আলোচিত সেই ছাগল সরিয়ে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সিটি করপোরেশন সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় সেখান থেকে ১৫ লাখ টাকার আলোচিত সেই ছাগল সরিয়ে নেওয়া হয়।

কোরবানির জন্য এই সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়েছিলেন এনবিআরের সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা হয়। এরপর মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। মতিউরকে এরই মধ্যে এনবিআর থেকে অপসারণ করা হয়েছে। তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া সাদিক অ্যাগ্রোর খামারের পেছনের অংশেই খাল ভরাট করা জায়গায় রিকশার গ্যারেজ ও বস্তিঘরের মতো বেশ কিছু অবৈধ স্থাপনা ছিল। অভিযানে এগুলোর বেশ কয়েকটি গ্যারেজ ও বস্তিঘর উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদ অভিযানের খবর পেয়ে খাল ভরাট করে বসানো বস্তিঘরের বাসিন্দারা ছাউনির টিন ও বাঁশ-কাঠ খুলে ফেলতে শুরু করেন। পরে বাঁশ ও খুঁটিগুলো ভেঙে ফেলা হয়। এ সময় খালের পাড়ে অবৈধভাবে টিনের ছাউনি দিয়ে বানানো সাতমসজিদ ইউনিট আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাদিক অ্যাগ্রো উচ্ছেদের সময় ১৫ লাখ টাকার সেই ছাগল সরিয়ে নেওয়া হয়

আপডেট সময় : ১০:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪